1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:01 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

লক্ষ্মীপুরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • Update Time : Monday, June 12, 2023

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “ভরসার নতুন জানালা” শ্লোগানে কৃষি সমৃদ্ধিতে ইউসিবি এগ্রো-সিএসআর প্রকল্পের আওতায় দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন হয়। এতে জেলার কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগের ১৩০ জন উদ্যোক্তা অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহামিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, টেলিভিশন ব্যক্তিত্ব মোঃ রেজাউল করিম ভূঁইয়া, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাকির হোসেন, এসএমই ব্যাংকিং প্রধান মোঃ মোহমিনুর রহমান, ইউসিবি ব্যাংক লক্ষ্মীপুর ব্রাঞ্চ ম্যানেজার জিয়া উদ্দিন মাহমুদ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিসেফ ফাউন্ডেশনের সহ-সভাপতি আতাউর রহমান মিটন সহ ইউসিবি ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, লক্ষ্মীপুর ব্র্যাঞ্জের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বর্তমানে কৃষি উদ্যোক্তারা কৃষিকে সমৃদ্ধ করছে। তবে অনেক ক্ষেত্রে সঠিক পরিকল্পনার অভাবে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তার চাহিদা অনুযায়ী সঠিক ফসল উৎপাদন করতে পারছে না। সারাদেশে আমরা সাড়ে ১২ হাজার কৃষি উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেবো। এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষি উদ্যোক্তারা বর্তমান কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে। তাদের সাথে সংযোগ হবে ব্যাংকের সাথে। চাইলে যাতে সহজেই ব্যাংকের সহযোগিতা পায়। এছাড়া বর্তমান বাজার সম্পর্কে কৃষি উদ্যোক্তাদের ধারনা প্রদান করা হবে এ প্রশিক্ষণের মাধ্যমে। এছাড়া স্টেকহোল্ডারের সমস্যা, চাহিদা, নিরাপদ খাদ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরন, জৈব পদ্ধতির প্রয়োগসহ কৃষি সংশ্লিষ্ট সকল বিষয়ে ধারনা প্রদান করা হবে। সর্বোপরি কৃষি পেশাকে সমৃদ্ধ করা এবং স্মার্ট কৃষি তৈরিতে সহযোগিতা করাই আমাদের লক্ষ্য।
সরকারের সহযোগি হয়ে আমরা কৃষকদের কৃষি প্রণোদনা প্রদান করেছি। আমরা চাই কৃষি সফল হোক। কৃষি উন্নয়ন হলে আমরা সমৃদ্ধ হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST