খুলনা প্রতিনিধি:
পরিবেশ রক্ষা ও সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনা জেলা ইউনিটের উদ্যোগে গত ৮ সেপ্টেম্বর এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিওয়াইসিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ইমরান বন্দ, সহ-ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম এবং খুলনা জেলা ইউনিটের আহ্বায়ক মো. হোসেন আলীসহ জেলা শাখার কার্যনির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. মহিউদ্দিন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক ও তরুণ ক্যাডেটরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাডেট কর্পোরাল মুনজের খান রাফি ও অন্যান্যরা।
Leave a Reply