লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে একাদশ শ্রেণি ও স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. শহিদ উল্লা মজুমদার, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক,
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি)।
কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। এ সময় নতুন শিক্ষাজীবনে শিক্ষার্থীদের পদচারণাকে কেন্দ্র করে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন। নতুন শিক্ষাজীবনের সূচনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন স্বপ্ন, প্রত্যাশা ও সম্ভাবনার বার্তা ছড়িয়ে দিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নবীন শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের পথচলা আনন্দময় ও সাফল্যমণ্ডিত হোক- এ প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
Leave a Reply