1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ - https://aparajeyokantho.news
September 11, 2026, 1:23 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে লক্ষ্মীপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু ; প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

  • Update Time : Friday, September 4, 2026

 

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর পৌরসভায় একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা বলেন, পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে। ইতোমধ্যে পৌরসভার বিভিন্ন এলাকায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং নিয়মিত ময়লা অপসারণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, খোলা ড্রেনের ওপর স্লাব নির্মাণের জন্য একটি প্রকল্পও হাতে নেওয়া হয়েছে। তবে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সফল করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্রাট খীসা বলেন, ‘প্রত্যেক নাগরিক যদি নির্ধারিত স্থানে তাদের বর্জ্য রাখেন, তাহলে পৌরসভা তা সংগ্রহ করে নিয়ে যাবে।’ নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াতে টিআইবি, সনাকসহ বিভিন্ন সামাজিক সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সনাক লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মো. রফিকুল আহসানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সনাকের সাবেক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, সনাক সদস্য সম্মানিত শিক্ষক আবুল মোবারক ভূঁইয়া পৌর নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী, ও খোদেজা খাতুন এবং টিআইবির সম্মানিত এরিয়া ম্যানেজার আবদুর রব খান।

সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সনাকের সদস্য এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে পৌরসভার উদ্যোগের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল আচরণ ও সচেতনতা বাড়ানো জরুরি। এ ক্ষেত্রে টিআইবি ও সনাকের ধারাবাহিক নাগরিক সম্পৃক্ততামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST