1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
বর্ষাকালে ত্বকের যত্নে যা করবেন - https://aparajeyokantho.news
September 12, 2026, 12:12 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

বর্ষাকালে ত্বকের যত্নে যা করবেন

  • Update Time : Tuesday, August 15, 2023

‏অপরাজেয়  কন্ঠ ডেস্ক : প্রচণ্ড দাবদাহের পর বর্ষাকাল আমাদের জন্য স্বস্তি নিয়ে আসে। তবে আর্দ্রতা বেড়ে যাওয়ার কারণে এ সময় ত্বকে ব্রণ, এলার্জি, ছত্রাক সংক্রমণ, ঘামাচির মতো সমস্যা দেখা দেয়। বিশেষ করে তৈলাক্ত ত্বক যাদের তাদের উচিত আলাদা করে ত্বকের যত্ন নেওয়া। বর্ষায় ত্বকের যত্ন নিতে জেনে নেওয়া যাক সহজ কিছু টিপস।

সাবানমুক্ত ক্লিনজার ব্যবহার করা

সাবান ত্বকের প্রয়োজনীয় তেল শোষণ করে ত্বককে করে ফেলে নিষ্প্রাণ। আপনার ত্বকের ধরণ যাই হোক না কেন, ‘সোপ ফ্রি ক্লিনজার’ ব্যবহার করবেন যা ত্বককে শুষ্ক করা ছাড়াই পরিষ্কার করবে। দিনে দুই-তিনবার ক্লিনজার ব্যবহার করা ভালো।

মৃত কোষ তুলে ফেলা
কফি, চিনি বা ভালো মানের স্ক্রাব ব্যবহারে মৃত কোষগুলো সপ্তাহে দুই-তিনবার তুলে ফেলতে হবে।

বর্ষাকালে ত্বকের জন্য এটি অতি জরুরি।

মেকআপ সামগ্রী যথাসম্ভব কম ব্যবহার করা
আর্দ্রতা বেশি থাকায় ভারি মেকআপ নেওয়ার কারণে ত্বকের লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। যার ফলে আপনার ত্বক দ্বিগুণ পরিমাণে তৈলাক্ত হয়। বর্ষাকালে সামান্য সিসি ক্রিম এবং লিপবা্ম ব্যবহারই যথেষ্ঠ।

টোনিং করতে ভুলবেন না
ত্বকের ছিদ্রগুলো পরিষ্কার রাখার জন্য টোনিং গুরুত্বপূর্ণ। ব্রণ সমস্যা প্রতিরোধে এটি কার্যকরী। প্রাকৃতিক টোনার হিসেবে আপনি ব্যভার করতে পারেন গোলাপজল, শসার রস, গ্রিন টি।

সানস্ক্রিন ব্যবহার
রোদ কিংবা বৃষ্টি কোনো অবস্থাতেই সানস্ক্রিন ছাড়া বাইরে যাওয়া উচিত নয়। সবসময় চেষ্টা করবেন এসপিএফ-৩০ সমৃদ্ধ সানস্ক্রিন ত্বকে প্রয়োগ করতে।

মূলতানি মাটির ফেসপ্যাক 
ত্বকের অতিরিক্ত তেল শোষণ ও ত্বককে লাবণ্যময় করে তুলতে মূলতানি মাটির বিকল্প নেই। অ্যালোভেরা জেল, গ্রিন টি যুক্ত করতে পারেন আপনার ফেসপ্যাকে।

ময়েশ্চারাইজার ব্যবহার
প্রতিদিন ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারে ত্বক হবে সুস্থ ও লাবণ্যময়। এছাড়া অকালে বয়সের ছাপ পড়বে না। যেহেতু বর্ষাকাল তাই হালকা একটি ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করা উচিত ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখার জন্য।

ভিটামিন সি সমৃদ্ধ ফল গ্রহণ

ত্বককে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য ভিটামিন সি কার্যকর। ফল খাওয়ার পাশাপাশি আপনি ব্যবহার করতে পারেন ভালো মানসম্পন্ন একটি ভিটামিন সি এর সিরাম।

সঠিক উপায়ে এই টিপসগুলো মেনে চললে আপনি বর্ষাকাল উপভোগ করতে পারবেন নির্বিঘ্নে।

সূত্র: পের্পল ডট কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST