1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
তীব্র গরমে ত্বকের যত্নে যা করলে আপনার উপকার হবে - https://aparajeyokantho.news
July 28, 2026, 9:51 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

তীব্র গরমে ত্বকের যত্নে যা করলে আপনার উপকার হবে

  • Update Time : Wednesday, April 24, 2024
  • 494 Time View

অপরাজেয় কণ্ঠ ডেস্ক : তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি ত্বকের অবস্থারও অবনতি হচ্ছে অনেকের। এজন্য এসময় নিতে হবে ত্বকের বিশেষ যত্ন। চলুন দেখে নিই কিভাবে এই গরমেও কিছু প্রসাধনী ব্যবহারের মাধ্যমে ত্বক ভালো রাখবেন।
ক্লিনজার :
এই গরমে ক্লিনজার ব্যবহার করা খুবই জরুরী। বিশেষ করে বাইরে থেকে এসে ক্লিনজার দিয়ে মুখ ধুতে হবে। তৈলাক্ত ত্বক এই গরমে আরো বেশি তৈলাক্ত হয়ে পড়ে। এই জমে থাকা তেল দূর করার জন্য ক্লিনজার দিয়ে মুখ ধোয়া প্রয়োজন।এতে ত্বক পরিষ্কার থাকবে।

টোনার :
ক্লিনজারের পরবর্তী স্টেপ হলো টোনার। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ক্লিনজার ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে পড়ে।

তাই আর্দ্রতা ফিরিয়ে আনতে হায়ালুরনিক অ্যাসিড সমৃদ্ধ টোনার ব্যবহার করা উত্তম।

সিরাম :
ত্বকের যত্নে সিরাম ব্যবহার করা বেশ গুরুত্বপূর্ণ। তৈলাক্ত ত্বকের জন্য নায়াসিনামাইড সিরাম কিংবা শুষ্ক ত্বকের জন্য হায়ালুরনিক অ্যাসিড বা অ্যালোভেরা সমৃদ্ধ সিরাম ব্যবহার করা ভালো।

ময়েশ্চরাইজার :
গরম কিংবা শীত সব সিজনেই ময়েশ্চরাইজার ব্যবহার অত্যন্ত জরুরী। চাইলে জলীয় উপাদান সমৃদ্ধ ময়েশ্চরাইজারও ব্যবহার করতে পারেন।

এতে ত্বক হাইড্রেটেড দেখাবে ও ভালো থাকবে।

সানস্ক্রিন :
এই গরমে সানস্ক্রিন ব্যবহার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এসময় সূর্যের প্রখরতা অনেক বেশি থাকে। সূর্যের অতি বেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিনের বিকল্প নেই। তাই বাসা থেকে বের হওয়ার পূর্বে বেশি এসপিএফ যুক্ত ভালো দেখে সানস্ক্রিন ব্যবহার করুন।

এছাড়াও সপ্তাহে দু-একবার ত্বকের ধরণ বুঝে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। পাশাপাশি এক্সফোলিয়েটের জন্য স্ক্রাবও ব্যবহার করতে পারেন।

সূত্র আনন্দবাজার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST