লক্ষ্মীপুর প্রতিনিধি : বদলিজনিত কারণে লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রধান সহকারী মোহাম্মদ আবু কাউছারকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক।
এ সময় পুলিশ সুপার বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন এবং তাঁর কর্মজীবনের বিভিন্ন অবদানের প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে মোহাম্মদ আবু কাউছারের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করা হয়।
Leave a Reply