1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
তালতলীতে পুলিশের সামনে ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম - https://aparajeyokantho.news
October 29, 2026, 1:32 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণের দাবি লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি

তালতলীতে পুলিশের সামনে ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম

  • Update Time : Saturday, October 1, 2022

আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে রেজাউল সরদার নামে এক ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে কুপিয়ে় গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ৪ জনকে পাশ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টা দিকে করড়ইবাডি়য়া ইউনিয়নের হেলেঞ্চাবাডি়য়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ওই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ নেতা রেজাউল সরদার (২৭) একই ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি। অপর আহতরা হলেন, ছাত্রলীগ নেতা রেজাউল সরদারের পিতা আশরাফ আলী সরদার (৭০) ভাই কাউসার সরদার (২২) আত্মীয় মাসুম সরদার (৩৭) ও মোজাম্মেল সরদার (৫২)। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী সরদারের ক্রয়কৃত জমি নিয়ে প্রতিপক্ষ ওয়াজের তালুকদার গংদের সাথে দীর্ঘদিন পর্যন্ত ঝামেলা চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা কোকদ্দমাও হয়েছে। আদালতের রায়ও আশরাফ আলী সরদারের পক্ষে এসেছে। এছাড়া স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসায় আশরাফ সরদারের পক্ষে রায় হয়। ঘটনার সময় ওই ছাত্রলীগ নেতার পিতা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আলী সরদার তার ক্রয়কৃত জমি চাষাবাদ করে ধানের চারা রোপন করতে গেলে প্রতিপক্ষ ওয়াজের তালুকদার গংরা এতে বাঁধা দেয়। এ পর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তালতলী থানার এসআই রাকিবুল ইসলাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যের উপস্থিতিতেই প্রতিপক্ষক ওয়াজের তালুকদার, ইউসুফ তালুকদার, ইউনুস তালুকদার, হেমায়েত তালুকদার, ফেরদাউস তালুকদার, মজিবর তালুকদার, রাসেল তালুকদার, আশরাফ আলী তালুকদারসহ প্রায় ৭ থেকে ৮ জন লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাদেরকে জখম করে। স্বজনরা ছাত্রলীগ নেতাসহ অন্যান্য গুরুতর আহদের উদ্ধার করে প্রথমে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহত কড়াইবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজাউল সরদার বলেন, আমাদের ক্রয়কৃত জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষ ওয়াজেদ তালুকদার গংরা পুলিশের উপস্থিতিতে লাঠিসোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমাদেরকে জখম করেছে। ঘটনার বিষয়ে মুঠোফোনে ওয়াজের তালুকদারের কাছে সাংবাদিক পরিচয়ে জানতে চাইলে, তিনি প্রশ্ন এড়িয়ে গিয়ে বলেন, সামনাসামনি দেখা করে কথা বলবে বলে মুঠোফোনের সংযোগ কেঁটে দেন। ঘটনাস্থলে উপস্থিত তালতলী থানার এসআই রাকিবুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ও আমার সাথে একজন ফোর্স উপস্থিত ছিলাম। এক পক্ষ চাষাবাদ করতেছিল অন্য পক্ষ তাতে বাঁধা দেয়। এ নিয়ে তর্ক-বিতর্কের সৃষ্টি হলে একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, ঘটনাটি শুনেছি এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেহ কোনো অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST