1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন - https://aparajeyokantho.news
September 12, 2026, 6:35 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

  • Update Time : Sunday, August 17, 2025

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন

অপরাজেয় কন্ঠ ডেস্ক :  ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে সাংবাদিকদের উপর চোখ রাঙানোর সাহস দেখাতো না কেউ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না। অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে।’
সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন,- সাংবাদিকদের উপর হওয়া অন্যায় হত্যা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে অপরাধীরা বড় অন্যায় করার সাহস পেয়ে যাবে এবং দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।

দৈনিক স্বাধীন মত ও ডেইলি সানের প্রতিনিধি এ,এস,এম,রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি  অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল , ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির, জাতীয় অর্থনীতি প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড.নূর মোহাম্মদ, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব, দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু, দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।

এ সময় উপস্থিত ছিলেন -মোঃ রবিউস সানি আকাশ (দৈনিক চিত্র ও ডেইলী ব্যানার)  ফয়জুর রহমান রকি ( দৈনিক সাহস), মনির হোসেন (দৈনিক স্বদেশ প্রতিদিন), নিজাম উদ্দিন (দৈনিক সরেজমিন বার্তা), নাজমুল হোসেন (দৈনিক ঢাকা), আবু মুসা মোহন (দৈনিক নবচেতনা), শিমুল হোসেন(দৈনিক কালের সমাজ), নিশান হোসেন (দৈনিক আমার বাঙলা), রাশেদুল ইসলাম (দৈনিক মাতৃজগত),হাবীব উদ্দিন,  এমরান হোসেন, রিমন হোসেন, রাজু ও ফারভেজ খান (বৈষম্য বিরোধী ছাত্রনেতা) প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST