আজ ৩ আগস্ট সকাল ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়, লক্ষ্মীপুর সদর-এর আয়োজনে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।
লক্ষ্মীপুর উপজেলা সমাজসেবা অফিসার জনাব মো. শরীফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, লক্ষ্মীপুরের উপপরিচালক জনাব স্বপন কুমার হালদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে পেশাগত দক্ষতার পাশাপাশি সফটস্কিলস উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যোগাযোগ দক্ষতা উন্নয়ন এবং কর্মক্ষেত্রে সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। আয়োজকরা আশা করছেন, ১০ দিনের এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত দক্ষতা বাড়িয়ে জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
Leave a Reply