1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) ও এক্স ক্যাডেট ফোরাম লক্ষ্মীপুরের আয়োজনে বিএনসিসি এর মতবিনিময় সভা - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:01 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) ও এক্স ক্যাডেট ফোরাম লক্ষ্মীপুরের আয়োজনে বিএনসিসি এর মতবিনিময় সভা

  • Update Time : Saturday, July 8, 2023

মাহতাব উদ্দিন আরজুঃ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন (বেকা) ও এক্স ক্যাডেট ফোরাম লক্ষ্মীপুরের আয়োজনে বিএনসিসি এর মতবিনিময় সভা ৮ই জুলাই ২০২৩ তারিখে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে অত্যন্ত আনন্দঘন এবং সুশৃংখল পরিবেশে এক্স ক্যাডেটদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এই মত বিনিময় সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী,
আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জনাব মইন উদ্দিন ভুলু সহ সামরিক সদস্য ও ঊর্ধ্বতন এক্স ক্যাডেট বৃন্দ।

জনাব মাইন উদ্দিন ভুলুর সঞ্চালনায় বক্তারা বিভিন্নভাবে এক্স ক্যাডেট ও রানিং ক্যাডেটদের দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সাহসিকতার সাথে আরো বেগবান ও সক্রিয় হতে এবং তার সাথে বিভিন্ন ভাবে সমাজ ও দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন।

এই মত বিনিময় অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন জনাব তুহিন, সহসাধারণ সম্পাদক বাংলাদেশ এক্স ক্যাডেট এসোসিয়েশন (বেকা), লক্ষ্মীপুর ইউনিট,জনাব আনোয়ার হোসেন,জনাব মাহতাব উদ্দিন আরজু , সাধারণ সম্পাদক, এক্স ক্যাডেট ফোরাম,লক্ষ্মীপুর। জনাব এ,এস,এম, রেজাউল করিম পারভেজ, প্রচার সম্পাদক এক্স ক্যাডেট ফোরাম লক্ষ্মীপুর, সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) হচ্ছে সেনা, নৌ ও বিমান শাখার ক্যাডেটদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় সারির, আধাসামরিক, সেচ্ছাসেবী বাহিনী। এটি সামরিক বাহিনীর কর্মকর্তা, জেসিও, এনসিও, বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST