1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"লক্ষ্মীপুরে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলে ৪৪ নারী-পুরুষ" - https://aparajeyokantho.news
July 26, 2026, 4:58 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

“লক্ষ্মীপুরে নিজ যোগ্যতায় পুলিশে চাকরি পেলে ৪৪ নারী-পুরুষ”

  • Update Time : Sunday, March 24, 2024
  • 493 Time View

জুনায়েদ আহমেদ  :‘চাকরি নয় সেবা’ এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ সময় নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ।
২৩ মার্চ শনিবার রাতে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্সে আয়োজিত ফলাফল প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে প্রার্থীদের অভিভাবকরা আনন্দে আপ্লুত হয়ে উঠেন।

জেলা পুলিশ সূত্র জানায়, যোগ্যতা ও মেধার ভিত্তিতে লক্ষ্মীপুর জেলায় বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন ৪০ জন পুরুষ ও চারজন নারী সদস্য এবং আরও ৬ জন অপেক্ষমান তালিকায় রয়েছেন।

নির্বাচিত প্রার্থীদের অভিভাবকরা আনন্দে আপ্লুত হয়ে বলেন, বিশ্বাস করতে পারছি না, তদবির ছাড়াই পুলিশে আমাদের ছেলে এবং মেয়েদের চাকরি হয়েছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন ও লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হাসান মোস্তফা স্বপনসহ জেলা পুলিশের কর্মকর্তারা।

পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ জানান, বাংলাদেশ পুলিশকে যুগোপযোগী ও স্মার্ট পুলিশ হিসেবে গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনায় এবং বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

নির্বাচিতদের সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে জনমুখী পুলিশিংয়ের ব্যাপ্তি আরও বৃদ্ধি পাবে ও পুলিশের ভাবমর্যাদা আরও উজ্জ্বল হবে বলে মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST