1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা - https://aparajeyokantho.news
September 12, 2026, 7:55 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অনিরাপদ খাদ্যবিরোধী যৌথ অভিযান; ২,২০,০০০ টাকা জরিমানা

  • Update Time : Wednesday, March 4, 2026

সংবাদদাতা :জেলা প্রশাসন লক্ষ্মীপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ লক্ষ্মীপুর, ও বিএসটিআই লক্ষ্মীপুর, এর যৌথ অভিযান পরিচালিত হয়।আজ ৪ মার্চ ২০২৬ তারিখে যৌক্তিকভাবে অভিযান চালানো হয়। সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার শ্রমিক হোটেলকে নিরাপদ খাদ্য আইনে ১,১০,০০০ টাকা, রাজমহল হোটেলকে ৬০,০০০ টাকা, শাহীন হোটেলকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। এসময় নোংরা রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপ্রস্তুত, রাস্তার ফুটপাথ দখল করে উন্মুক্ত অবস্থায় ইফতার সামগ্রী বিক্রয়, নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার, ক্রয় বিক্রয়ের রশিদ প্রদর্শন করতে না পারা প্রভৃতি অপরাধে উক্ত রেস্টুরেন্টগুলোকে সতর্ক করে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজিদা আক্তার সূচনা। যৌথ অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর এর পক্ষে প্রসিকিউশন প্রদান করেন সুমধু চক্রবর্ত্তী, নিরাপদ খাদ্য অফিসার, লক্ষ্মীপুর। এই অভিযানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসন লক্ষ্মীপুর এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান, সোহানা খন্দকার, মো: আবিদ আহসান খান আকাশ; বিএসটিআই, নোয়াখালী এর ফিল্ড অফিসার মোহাম্মদ হাসিব, তাজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক, সদর, লক্ষ্মীপুর, মো: ছায়ফুন্নেসা, নিরাপদ খাদ্য পরিদর্শক, রামগঞ্জ, লক্ষ্মীপুর ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন র‍্যাব, পুলিশ ও আনসার এর সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST