1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
অটোরিকশা ভাড়া নিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা : জানালেন এসপি - https://aparajeyokantho.news
July 28, 2026, 10:31 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

অটোরিকশা ভাড়া নিয়ে চালককে শ্বাসরোধ করে হত্যা : জানালেন এসপি

  • Update Time : Monday, November 20, 2023
  • 550 Time View

 

অপরাজেয় কন্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে অটোরিকশা ভাড়া নিয়ে চালক মুরাদকে শ্বাসরোধ করে হত্যা করে আবুল কালাম আজাদ ওরফে আবু।

সোমবার (২০ নভেম্বর) বিকেল ৫টার দিকে পুলিশ সুপার তারেক বিন রশিদ সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন।

চালক মুরাদকে হত্যা করে হত্যাকারী আবু অটোরিকশা নিয়ে আত্নগোপনে চলে যায়।

পুলিশ মুরাদ হত্যার বিভিন্ন তথ্য উদঘাটন করে শনিবার (১৮ নভেম্বর) খাগড়াছড়ি জেলার পানছড়ি থানার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান-পরিচালনা করে অভিযুক্ত আবুকে গ্রেপ্তার করে।

নিহত মুরাদ লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ আন্ধার মানিক গ্রামের মনু মিয়ার বাড়ীর আজাদ হোসেনের ছেলে। পেশায় ইট ভাটার শ্রমিক হলেও সেই (মুরাদ) মাঝেমধ্যে তার বাবার অটোরিকশা চালাতো। কিন্তু সেই পেশাদার অটোরিকশা চালক ছিলেন না।

পুলিশ সুপার জানান, গত ৭ নভেম্বর রাতে অটোরিকশা চালক মুরাদকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক অপহরন করে অভিযুক্ত আবু। পরেরদিন আবুকে অভিযুক্ত করে মুরাদের সন্ধান চেয়ে তার মা মরিয়ম বেগম পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত নামে। ঘটনার ৫ দিন পর পুলিশ একটি ধান ক্ষেত থেকে মুরাদের অর্ধগলিত লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে আত্নগোপনে চলে যায় অভিযুক্ত আবুল কালাম আজাদ ওরফে আবু।

ঘটনার ১১দিন পর পুলিশ হত্যা মামলার প্রধান আসামি আবুকে খাগড়াছড়ি জেলার একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। তার দেওয়া জিজ্ঞাসাবাদে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয় কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানা এলাকা থেকে। (আজ) সোমবার আসামি আবুকে আদালতে সোর্পদ করলে, আবু অটোরিকশা চালক মুরাদকে হত্যার বিষয়টি স্বীকার করে বলে জানান পুলিশ সুপার তারেক বিন রশিদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-
জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবি ছিদ্দিক, (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাসান মোস্তফা স্বপন, (সদর) সার্কেল মো. সোহেল রানা, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিনসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST