1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা: ভাংচুর ও নগদ টাকা লুটের অভিযোগ"  - https://aparajeyokantho.news
October 29, 2026, 1:18 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণের দাবি লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি

“লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে হামলা: ভাংচুর ও নগদ টাকা লুটের অভিযোগ” 

  • Update Time : Monday, September 11, 2023

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরে রাশেদ মাহমুদ নামে এক সিঙ্গাপুর প্রবাসীর বসত বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রবিবার সন্ধ্যায় পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন কাঞ্চনের বাড়িতে এ ঘটনা ঘটে। রাশেদ ওই বাড়ির নুরুল আমিন কাঞ্চনের ছেলে।
প্রবাসী পরিবারের অভিযোগ, টাকা লেনদেনকে কেন্দ্র করে আরেক সিঙ্গাপুর প্রবাসী তারেকের ভাই আতিক তানিমের নেতৃত্বে হামলাকারীরা তাদের ভবনে ঢুকে চেয়ার, টেবিল এবং আলমারি ভাংচুর ও নগদ টাকা লুটে নেয়। অভিযুক্ত আতিক তানিম একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
প্রবাসী রাশেদের স্ত্রী তাহমিনা আক্তার বলেন, মাগরিবের আযানের পরপরই ৬ জন লোক তাদের ভবনের ভেতর ঢুকে। এ সময় ঘরে কোন পুরুষ ছিল না। তারা তিনজন নারী ও তার শিশুপুত্র ঘরে ছিল। হামলাকারীরা তার স্বামীকে খোঁজ করতে আসে। কিন্তু আমার স্বামী বাড়িতে ছিল না। ব্যক্তিগত কাজে সে ঢাকাতে আছে। তাকে না পেয়ে হামলাকারীরা ঘরের আসবাবপত্র এলোপাতাড়ি ভাংচুর করে এবং টাকা লুটে নেয়। বিষয়টি পুলিশকে অবহিত করেছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রাশেদের মা রিপা বেগম বলেন, আমার ছেলে আরেক সিঙ্গাপুর প্রবাসী তারেকের কাছ থেকে টাকা পাবে। কিন্তু সে উল্টো আমার ছেলের কাছ থেকে টাকা দাবি করে তাকে হয়রানি করছে। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে।
মুঠোফোনে রাশেদ মাহমুদ বলেন, আমি আর তারেক একসাথে সিঙ্গাপুরে কাজ করতাম। তারেক আমার কাছ থেকে বিভিন্ন সময়ে টাকা ধার নেয়। কিন্তু সে টাকা না দিয়েই দেশে চলে আসে। পরে আমি তার কাছে টাকা চাইলে সে উল্টো আমার কাছে টাকা পাবে বলে থানায় অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে আমি আদালতে মামলা করেছি। তারেক আমাকে হয়রানি করছে। এখন তারেকের ভাই লোকজন নিয়ে আমার বাড়িতে গিয়ে আমাকে না পেয়ে বাড়িতে হামলা করেছে। বাড়ির নারীদের লাঞ্ছিত করেছে। আমি পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।
অভিযুক্ত তারেকের ভাই আতিক তানিম বলেন, আমরা মাত্র দুইজন রাশেদের খোঁজে তাদের বাড়িতে গিয়েছি। কোন হামলার ঘটনা ঘটেনি।
এ বিষয়ে শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ইসমাইল বলেন, ৯৯৯-এ অভিযোগ পেয়ে প্রবাসী রাশেদের বাড়িতে যাই। ঘটনাস্থল পরিদর্শন করি। প্রবাসী পরিবারকে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় পরামর্শ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST