1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা - https://aparajeyokantho.news
September 12, 2026, 7:55 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

  • Update Time : Tuesday, March 17, 2026

 

এ,এস,এম,রেজাউল করিম (পারভেজ) : দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই প্রশাসক নিয়োগের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই তালিকায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু। তাঁর এই নিয়োগকে ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সাহাব উদ্দিন সাবু লক্ষ্মীপুরের সেরা একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠেন। তাঁর বাবা, মরহুম হারিছ চেয়ারম্যান, এলাকায় একজন পরিচিত জনপ্রতিনিধি ছিলেন।দুঃসময়ে তিনি লক্ষ্মীপুর জেলার বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন বলে জনশ্রুতি আছে। হারিছ চেয়ারম্যানের মৃত্যুর পর তার লাশ পচে যায়নি এবং প্রায় অক্ষত ছিল বলেও লক্ষ্মীপুর মানুষের মধ্যে ব্যাপক জনশ্রুতি রয়েছে। তিনি বহু ভালো কাজের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়।

হারিছ চেয়ারম্যানের পরবর্তী প্রজন্মের প্রায় সবাই সমাজের বিভিন্ন ভালো কাজের সাথে জড়িত আছেন।তেমনি ভাবে উত্তরাধিকার এবং দীর্ঘদিনের তৃণমূল রাজনীতির অভিজ্ঞতা সাহাব উদ্দিন সাবুকে আলাদা পরিচিতি এনে দিয়েছে।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলেছেন তিনি। ২০১৩ সালে এক সহিংস ঘটনার সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তবে সেই ঘটনার পরও তিনি রাজনীতি থেকে সরে যাননি। বরং মাঠপর্যায়ে সক্রিয় থেকে দলীয় কার্যক্রম ও জনসম্পৃক্ততা ধরে রেখেছেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সহিংসতা পেরিয়ে উঠে আসা একজন নেতার প্রশাসনিক দায়িত্ব পাওয়া লক্ষ্মীপুরের রাজনীতিতে ভিন্ন এক বার্তা দিচ্ছে। তাঁরা মনে করছেন, মাঠপর্যায়ের অভিজ্ঞতা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডে বাস্তবধর্মী প্রভাব ফেলতে পারে।

দলীয় নেতাকর্মীরাও এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাঁদের ভাষ্য, দীর্ঘদিন সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে উন্নয়ন পরিকল্পনা বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
নিয়োগের প্রতিক্রিয়ায় সাহাব উদ্দিন সাবু এর প্রতিক্রিয়া জানা যায় “এই দায়িত্ব আমার জন্য বড় একটি আস্থা। আমি লক্ষ্মীপুরের মানুষের উন্নয়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করব।”

এদিকে, তাঁর এই নতুন দায়িত্বকে অনেকেই ‘পরীক্ষার মঞ্চ’ হিসেবে দেখছেন। রাজনৈতিক অঙ্গনের প্রত্যাশা- অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক খাতে ও অসহায় প্রতিবন্ধীদের সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে সকল অভিজ্ঞ মহল মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST