1. rkparvez07@gmail.com : rkparvez07 rkparvez07 : rkparvez07 rkparvez07
ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি; ১৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত  - https://aparajeyokantho.news
June 5, 2026, 12:00 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা শীর্ষ সংবাদের উদ্যোগে দেড় হাজার মানুষের মাঝে ঈদ উপহার প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (৩) শুভ সাংবাদিক ও অশুভ শক্তির বিজয়। ‎ওমরগণি এম.ই.এস. কলেজ এক্স ক্যাডেট ফোরাম (ওসিইসিএফ)-এর উদ্যোগে হামদ-নাত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল চট্রগ্রামে অনুষ্ঠিত প্রতিবন্ধীর জীবন নিয়ে ছোট গল্প- (২) সমীর ও শবনমের ভালোবাসা, আর নকল পাগলা গারদ

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি; ১৮৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত 

  • Update Time : Friday, November 17, 2023
  • 625 Time View

অপরাজেয় কন্ঠ ডেস্ক : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’ মোকাবিলায় লক্ষ্মীপুরে জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

জরুরী সভায় জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড় মোকাবেলায় উপকূলীয় বাসিন্দাদের নিরাপত্তা দিতে ১৮৯টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এছাড়া কাজ করছে রেড ক্রিসেন্টের ৪৫০জন ও সিপিপি ৩২৮০ জন স্বেচ্ছাসেবক। দুর্যোগ মোকাবিলায় ৪৭০ মেট্রিক টন চাল ও নগদ ২২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা মজুত রাখা হয়েছে। উপকূলের বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে গঠন করা হয়েছে ৬৪টি মেডিকেল টিম। এছাড়াও দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা কাজ করছেন।

সভায় আরও জানানো হয়, উপজেলার প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কর্মস্থল এলাকায় থাকতে বলা হয়েছে। প্রতিটি উপজেলায় নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। লক্ষ্মীপুর-ভোলাসহ অভ্যন্তরীণ সব রুটে নৌ যান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিটিএ।

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST