1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে তন্তুবায় সমিতির বার্ষিক সভা - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:01 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

লক্ষ্মীপুরে তন্তুবায় সমিতির বার্ষিক সভা

  • Update Time : Saturday, July 1, 2023

লক্ষ্মীপুর প্রতিনিধি:  লক্ষ্মীপুর সদর থানা তন্তুবায় সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় টাওয়ারের পার্কিংয়ে এ আয়োজন করা হয়।

সদর থানা তন্তুবায় সমবায় সমিতির সভাপতি এডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সমিতির সাধারণ সম্পাদক এএইচএম আফতাব উদ্দিন বিপ্লবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বক্তারা বলেন, প্রত্যন্ত অঞ্চলের তাঁতীদের সমন্বয়ে তন্তবায় সমিতি গড়ে উঠে। তাঁদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আজ সমিতির বিশাল অর্জন সম্ভব হয়েছে। এক সময় এ সমিতি থেকে প্রত্যেক সদস্যই উপকারভোগী হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST