1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"বাংলাদেশ মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল ও আইডি কার্ড বিতরণ" - https://aparajeyokantho.news
September 13, 2026, 6:51 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

“বাংলাদেশ মানবাধিকার কমিশনের ইফতার মাহফিল ও আইডি কার্ড বিতরণ”

  • Update Time : Tuesday, April 18, 2023

অপরাজেয় কণ্ঠ ডেস্ক :বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর জেলার উদ্যোগে ইফতার মাহফিল এবং সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) লক্ষ্মীপুর হাসপাতাল রোডে অবস্থিত রুফটপ  চাইনিজ রেস্টুরেন্টে উৎসাহ উদ্দীপণার মধ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণ ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী রাশেদুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে  বক্তব্য রাখেন এবং সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করেন,বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষীপুর জেলার সভাপতি ও বৃহত্তর নোয়াখালীর কো-অর্ডিনেটর জনাব শামছুল করিম খোকন।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের লক্ষীপুর শাখার সহ-সভাপতি জনাব মোশারফ হোসেন চৌধুরী। সাধারণ সম্পাদক জনাব মোনায়েম হোসেন।কবি, সাংগঠনিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী, জনাব রাজু হাসান। সদর উপজেলার সভাপতি ও প্রাক্তন টিএসআই, জনাব কামরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য বিভিন্নভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এই ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

তাছাড়াও বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদক, শিশুশ্রম, দুর্নীতি এবং বিভিন্ন অপরাধের বিষয়ে সোচ্চার থেকে সমাজকে সুশৃংখল রাখতে নিজেরা প্রতিশ্রুতিবদ্ধ থেকে সবাইকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাংবাদিক রেজাউল করিম পারভেজ।

নুর মোহাম্মদ নুরু, রানা, জুয়েল, জয়নাল আবেদীন সহ বিভিন্ন ইউনিটের সদস্য ও  মানবতাবাদী কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST