1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের অর্থবহ মত বিনিময় - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:03 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

সাংবাদিকদের সাথে লক্ষ্মীপুরের নবাগত জেলা প্রশাসকের অর্থবহ মত বিনিময়

  • Update Time : Monday, September 16, 2024

রেজাউল করিম পারভেজ : জেলা প্রশাসকের হলরুমে গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন লক্ষ্মীপুর জেলার নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

লক্ষ্মীপুর জেলা বর্তমানে যেমন আছে তার চেয়ে আরো ভালো ও সমৃদ্ধ  অবস্থানে নিয়ে যেতে দৃঢ় ভাবে চেষ্টা করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

তিনি গতকাল সন্ধায় মতবিনিময় কালে বলেন, একটি সমৃদ্ধি জেলা হিসেবে রূপান্তরিত করতে হলে প্রয়োজন সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।
জেলা প্রশাসক তার বক্তব্যে এক পর্যায়ে আন্তরিকতার সাথে বলেন, লক্ষ্মী হচ্ছে সৌভাগ্যের প্রতিক। আমরা বলি লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে। এগুলো আমরা মঙ্গল অর্থে ব্যবহার করি। অর্থাৎ আমি লক্ষ্মীপুরকে সৌভাগ্যের নগরবাসী, সমৃদ্ধি নগরবাসী হিসেবে মনে করি। লক্ষ্মীপুরকে আমি ও আমরা সমৃদ্ধশালী, ঐশ্বর্য নগরী করতে চাই। এ দায়িত্ব ও পরিকল্পনা নিয়ে আমি এসেছি। আমি বিশ্বাস করি এটি বাস্তবায়ন করতে হলে (আপনাদের) সাংবাদিকদের শক্তিশালী ভূমিকা আমাকে সাহায্য করবে। স্বপ্ন বাস্তবায়নে আমাদের যথেষ্ট এগিয়ে নিবে।
তিনি সাংবাদিক রেজাউল করিম পারভেজ এর প্রশ্নের জবাবে লক্ষ্মীপুরের সাংবাদিকরা তার কাছ থেকে কি আশা করতে পারেন এবং তিনি সাংবাদিকদের কাছে ন্যায় সঙ্গত ভাবে কি আশা করেন, তা শৈল্পিকভাবে তুলে ধরেন।

জানাযায় নবাগত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার ছাত্র জীবন থেকে বড় মাপের বিতার্কিক হিসেবে সম্মানিত হওয়া ছাড়াও বহুগুণের অধিকারী ছিলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সম্রাট খিঁশা,উপ-পরিচালক স্থানীয় সরকার মো. রফিকুল হক ও সদর উপজেলার নির্বাহী (ইউএনও) আরিফুর রহমান।
এই অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল বক্তব্য রাখেন।
এসময় সাংবাদিকদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, আ.হ.ম মোস্তাকুর রহমান,কামাল উদ্দিন হাওলাদার ,সেলিম উদ্দিন নিজামী, মহিউদ্দিন মুরাদ,
আব্বাস হোসেন,আব্দুল মালেক, রফিকুল ইসলাম, আতোয়ার রহমান মনির, শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম স্বপনসহ প্রমুখ।

এই অনুষ্ঠানে সকল সাংবাদিক নবাগত জেলা প্রশাসকের আন্তরিকতা, ভালোবাসা ও দায়িত্বপূর্ণ আচরণে মুগ্ধ হন বলে নিজেদের একান্ত আলোচনায় বিষয়টি প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST