1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন" - https://aparajeyokantho.news
September 11, 2026, 2:43 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে লক্ষ্মীপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু ; প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

“লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন”

  • Update Time : Tuesday, September 5, 2023

বিশেষ প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। এতে বিটিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার নিজস্ব প্রতিবেদক মো.জহির উদ্দিনকে সভাপতি এবং ইনডিপেনডেন্ট টিভির স্টাফ রির্পোটার ও আজকের পত্রিকার প্রতিনিধি আব্বাছ হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষনা করা হয়।

মঙ্গলবার দুপুরে জেলা শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারে সাংবাদিক মো. জহির উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট্য সাংবাদিক ও লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান। এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদার ও সাবেক সাধারণ সম্পাদক মো.কামাল হোসেন।

কমিটির অন্যারা হচ্ছেন, দেশ রুপান্তরের জেলা প্রতিনিধি এমজে আলম ও জনকন্ঠ এবং চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মো. মহিউদ্দিন ভুঁইয় মুরাদকে সহ-সভাপতি করা হয়। এছাড়া যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিস কবিরকে যুগ্ম সম্পাদক, অপরাধ বিচিত্রার প্রতিনিধি মো.জসিম উদ্দিনকে কোষাধ্যক্ষ, মানবজমিনের জেলা প্রতিনিধি মো. ইউসুফকে দপ্তর সম্পাদক, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান সবজুকে আইন বিষয়ক সম্পাদক,আফরোজা আক্তার রাঙ্গাকে মহিলা বিষয়ক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য করা হয় মো. রফিকুল ইসলাম, আহাম্মদ আলী, রুবেল হোসেন ও আবদুল্যাহ আল ফারুক।

এসময় সংগঠনের উপদেষ্টা পদে অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, কামাল হোসেন ও কামাল উদ্দিন হাওলাদারকে মনোনীত করা হয়।

সভায় সাংবাদিক ইউনিয়নের সদস্যদের কেউ মৃত্যুবরন করলে কল্যান তহবিল থেকে তাৎক্ষনিক দাফনের জন্য পরিবারকে ৫০ হাজার টাকা প্রদান ও পরবর্তিতে আরো তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। এছাড়াও সদস্যদের অসুস্থ্যজনিত কারনে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST