1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"লক্ষ্মীপুরে শিশু কিশোরদের বই বিতরণ ও উৎসব" - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:02 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

“লক্ষ্মীপুরে শিশু কিশোরদের বই বিতরণ ও উৎসব”

  • Update Time : Tuesday, January 2, 2024

অপরাজেয় কন্ঠ ডেস্ক : সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও করা হয়েছে নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ কার্যক্রম।পহেলা জানুয়ারি সকাল থেকেই জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা প্রশাসক  জনাব সুরাইয়া জাহান লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব কার্যক্রমের উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন জনাব মেহের নিগার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)   জনাব মোঃ আক্তার হোসেন শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)

লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কর্তৃক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের আয়োজন করা হয়। উক্ত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার ও সভাপতি, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ জনাব মোহাম্মদ তারেক বিন রশিদ, পিপিএম।

পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম তপন ও প্রধান শিক্ষক জনাব সালমা বেগম সহ সকল শিক্ষক/শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ এতে  উপস্থিত ছিলেন।

এছাড়া লক্ষ্মীপুর জেলায় বিভিন্ন স্কুলে বই বিতরণ ও উৎসব পালন করা হয়।

এ বছর জেলার ৫টি উপজেলায় প্রাক-প্রাথমিক , ইবতেদায়ী ও মাধ্যমিকের ৪ লাখ ২০ হাজার ৬শ ৫৬ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্ছাসে মেতে উঠে শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক জনাব  সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হচ্ছে। আজকের এ শিশুরাই আমাদের আগামীদিনের ভবিষ্যৎ। তারা যেন নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য সরকার বিনামূল্যে বই বিতরণের এ উদ্যোগ নিয়েছে। এবার বইয়ের কোন সংকট নেই। সকল শিক্ষার্থীদের হাতে স্বল্প সময়ের মধ্যে পৌঁছেছে নতুন বই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST