1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব  - https://aparajeyokantho.news
October 27, 2026, 11:09 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

শৈল্পিক হরেক রকমের পিঠায় ন্যাশনাল আইডিয়াল স্কুলে বর্ণিল পিঠা উৎসব 

  • Update Time : Saturday, January 17, 2026

 

অপরাজের কন্ঠ ডেস্ক : শীতের মিষ্টি রোদে হরেক রকমের পিঠায় লক্ষ্মীপুরে হয়ে গেলো শিক্ষার্থীদের বর্ণিল পিঠা উৎসব। তিন শতাধিক পিঠার পসরা সাজিয়ে শতাধিক স্টল নিয়ে বসে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ছিল উপচেপড়া ভিড়।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন করা হয়। এক যুগেরও বেশি সময় ধরে ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে এ আয়োজন করে প্রতিষ্ঠানটি।
ফুলে সজ্জিত ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জনাব মো: জসীম উদ্দিন।
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব হাবিবুর রহমান সবুজসহ অনেকেই। পরে তারা পিঠার স্টলগুলো ঘুরে দেখেন।
পিঠা উৎসবে ঘুরে সুকন্যাদের পিঠার দোকান, নবান্নের পিঠা ঘর, পিঠার সমাহার, ঢেঁকির বৈঠক খানা, নোয়া চাইলে নোয়া হিডা, পিঠা আড্ডা, টুনটুনিদের পিঠা ঘর ও পিঠা অরণ্যসহ বিভিন্ন নামে শতাধিক দোকান দেখা যায়।
এতে হৃদয় হরণ, পদ্মার ইলিশ পিঠা, পাটি সাপটা, পান্তুয়া, জেলি কেক, বরফি, দুধ চিতল, ভাপা পিঠা, নকশি পিঠা, ঝুনঝুনি পিঠা, মুগ পাকন, ক্ষীর পাটি সাপটা, নারিকেল বেলি পিঠা, ডাল পাকন, শুকনা পিঠা, লতা পিঠা, শামুক পিঠা, সাকুর পিঠাসহ তিন শতাধিক পিঠা দেখা গেছে। একেকটির স্বাদ একেক রকম। একেকটি দোকানে শতাধিক ধরনের পিঠা ছিল।
ছাত্র-ছাত্রী কয়েকজন বলেন, এটি আমাদের জন্য এক অন্যরকম উৎস। পিঠাগুলো আমরা মাসহ অন্যদের সহযোগিতা বানিয়েছি। এ আয়োজনের মাধ্যমে পিঠাগুলো বানানো শিখলাম। পিঠার নামও শিখতে পেরেছি। প্রিয় প্রতিষ্ঠানের মাধ্যমে এ পাওয়াটি স্মরণীয় হয়ে থাকবে।
পিঠা উৎসব দেখতে আসা কয়েকজন বলেন, পিঠা উৎসবের খবর পেয়ে আমরা দেখতে এসেছি। প্রতিবছর প্রতিষ্ঠানটি এমন আয়োজন করে থাকে।
এবারের আয়োজনটি মনমুগ্ধকর ছিল। আমরা কয়েকটি পিঠা খেয়েছি। মজার খাবার ছিল। পরিবারের জন্য কিনেও নিয়েছি।
প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ জনাব হাবিবুর রহমান সবুজ বলেন, এক যুগেরও বেশি সময় ধরে শীতকালে আমরা পিঠা উৎসবের আয়োজন করে আসছি। সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীরা বানিয়েছে। এবার প্রতিটি স্টলেই নতুন নতুন ধরনের পিঠা দেখছি। আয়োজনটি শিক্ষার্থীরা দারুণভাবে উপভোগ করছে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনের উপস্থিতি সরব রয়েছে। প্রতি বছরই এই ধরনের আয়োজন অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
স্থানীয় সরকারের উপপরিচালক জনাব মো: জসীম উদ্দিন বলেন, পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। গ্রামীণ ঐতিহ্য ধারণে এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে। প্রত্যেকটি স্টল ঘুরে দেখেছি। সত্যিই অভিভূত। পিঠা উৎসবের মাধ্যমে গ্রামবাংলার সেই হারানো ঐতিহ্য আবারও শহরে ফিরে আসবে এমনটিই মনে করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST