1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
পূজা মন্ডপে পাহাড়ি বাঙ্গালির মিলন মেলার মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে -লেঃ কর্নেল মুনতাসির। - https://aparajeyokantho.news
September 11, 2026, 3:13 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে লক্ষ্মীপুরে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু ; প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব ক্যাথোয়াইপ্রু মারমা।

পূজা মন্ডপে পাহাড়ি বাঙ্গালির মিলন মেলার মাধ্যমে শান্তিশৃঙ্খলা বজায় থাকবে -লেঃ কর্নেল মুনতাসির।

  • Update Time : Monday, October 3, 2022

 


মোঃমহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধিঃ-
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় মহোৎসব ‘শারদীয় দুর্গা উৎসব’ উদযাপিত হচ্ছে বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুইটি পূজা মন্ডপে। বুধবার বিজয়া দশমী উদযাপনের মধ্যে দিয়ে দূর্গাপূজা শেষ হবে। দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী পরিবারের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। পূজামন্ডপ স্থানগুলোতে বসেছে ছোট খাটো মেলা।

রোববার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় দূর্গাপুজা মন্ডপ পরিদর্শন সহ হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ‘দূর্গাপূজার শুভেচ্ছা’ বিনিময় করেছেন ৬ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মুনতাসির রহমান চৌধুরী পিএসসি ও ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেনঃ সাবেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, বাংলাদেশ আওয়ামী বাঘাইছড়ি উপজেলা শাখা সদস্য আনোয়ার হোসেন, বাঘাইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাক্ষ্য-বধি চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি ডাক্তার নাজিম উদ্দীন, বাঘাইহাট বাজার সেক্রেটারি জুয়েল হোসেন, দূর্গাপুজা কমিটির সভাপতি সুজিৎ দে , শুভ চৌধুরী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় জোন কমান্ডার বলেন, হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে শারদীয় দূর্গাপূজা উৎসব। আজকের সপ্তমীতে পূজা মন্ডপে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে পাহাড়ি বাঙালি একত্রিত হয়ে যেভাবে পূজা মন্ডপে এসেছেন তাতে বুঝা যায় প্রত্যেকে যার যার ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং এক ধর্ম অন্য ধর্মকে শ্রদ্বাকরে থাকেন। এরই মাধ্যমে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে বলে মনে করেন।

তিনি আরো বলেন সবাই একত্রিত হয়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পারলে সামাজিক অবক্ষয় হবেনা এবং ভবিষ্যতে এধরনের অনুষ্ঠানে সেনাবাহিনী বাঘাইহাট জোন সহায়তার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST