1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রিয় বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিদায় - https://aparajeyokantho.news
July 26, 2026, 12:38 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

আবেগ অনুভূতি প্রকাশের মাধ্যমে প্রিয় বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বিদায়

  • Update Time : Thursday, April 27, 2023
  • 680 Time View

 রাজিব হোসেন রাজু : কতো স্মৃতি, কতো আবেগ ভালোবাসায় কেটেছে প্রিয় বিদ্যালয়ে। আর সে বিদ্যালয় ছেড়ে আনুষ্ঠানিক বিদায় নিলো শিক্ষার্থীরা।

বিদায় বেলায় তাই তো অনুভূতি প্রকাশে কখনো হাসছিলো কখনো কাঁদছিলো তারা। শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভুলেন নি লক্ষ্মীপুর হলি গার্লস স্কুলের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে স্কুল ক্যাম্পাসে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার আয়োজন করেন লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল।
এসময় প্রধান অতিথি হিসেবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), লক্ষ্মীপুরের সভাপতি প্রফেসর জেড এম ফারুকী।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর চৌধুরী গিয়াস উদ্দিন সেলিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, হলি গার্লস স্কুলের উপাধ্যক্ষ মোঃ রেজাউল করিম সুমন।
­সহকারি শিক্ষক আবদুল সাফিন শিমুলের পরিচালনায় এছাড়া উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষক ফাতেমা বেগম, দিলরুবা আক্তার সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
জানা যায়, এ বছর লক্ষ্মীপুর হলি গার্লস থেকে ৩৫জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবেন। প্রতিষ্ঠানটি থেকে এরআগে ৬ব্যাচ এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে ভালো ফলাফল অর্জন করে। এ বছরও শতভাগ পাস আশা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

 এ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST