1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে বিশ্বনাথে পিএফজির মানববন্ধন - https://aparajeyokantho.news
October 29, 2026, 12:31 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুরে নিরাপদ সড়ক দিবস পালিত, দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ ও ফিটনেসবিহীন গাড়ি অপসারণের দাবি লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে বিশ্বনাথে পিএফজির মানববন্ধন

  • Update Time : Sunday, October 2, 2022

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

রোববার ২রা অক্টোবর সংগঠনের ব্যানারে পৌর শহরের বাসিয়া সেতুর উপর ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি বিশ্বনাথ উপজেলা সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী আব্দুল মতিনের সভাপতিত্বে ও পিএফজি’র উপজেলা কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামীম আহমদ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি’র উপজেলার সদস্য ফরিদ আহমদ, রাছনা বেগম, দি হাঙ্গার প্রজেক্টের সিলেট জেলা সমন্বয়কারি মোজাম্মেল হক, ইয়ুথ আম্বাসেডর বিশ্বনাথ উপজেলা আহবায়ক ফখরুল রেজা, সদস্য সুমন আহমদ, জাকির আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বিশ্ব থেকে হিংসা, বিদ্বেষ, হানাহানি, মারামারি, অসহিষুষ্ণতা ও রক্তপাত বন্ধে বিশ্ববাসীকে সচেতন করতে ২রা অক্টোবর দিবসটি পালন শুরু হয়। পৃথিবীর অসহিষুষ্ণতা, উত্তেজনা ও সহিংসতা বন্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাই মহাত্মা গান্ধীর জন্মদিনকে বিশ্ব অহিংস দিবস হিসেবে পালন করা হয়। ২০০৭ সালের ১৫ জুন জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিবসটি ঘোষিত হয়। তখন থেকেই সারাবিশ্বে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST