1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা - https://aparajeyokantho.news
September 13, 2026, 1:43 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

  • Update Time : Sunday, September 13, 2026

 

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ঢাকা প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে দুর্গম পার্বত্য এলাকার জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি রিজিয়ন ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

কার্যক্রমে সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। এতে দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ৮৬১ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

সংশ্লিষ্টরা জানান, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বিভিন্ন জোনের উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রত্যন্ত ও দুর্গম এলাকার রোগীদের জেলা সদর হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। যোগাযোগব্যবস্থা ও ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে যেসব এলাকার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিতে তুলনামূলকভাবে বেশি সমস্যায় পড়েন, তাঁদের জন্য এ উদ্যোগ বিশেষায়িত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ সহজ করেছে।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। সেনাবাহিনীর এমন উদ্যোগে দুর্গম এলাকার শত শত মানুষ উপকৃত হয়েছেন বলে সংশ্লিষ্টরা জানান।

পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST