লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) লক্ষ্মীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
জেলা পুলিশের এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
Leave a Reply