
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিপণী বিতানে নবনির্মিত স্টলের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) পুনাক, লক্ষ্মীপুরের সভানেত্রী শারমিন আক্তার ফিতা কেটে নবনির্মিত স্টলের উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক, লক্ষ্মীপুরের সহ-সভাপতি খাইরুন নাহার বন্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা।
এ সময় জেলা পুনাকের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
নবনির্মিত স্টলের মাধ্যমে পুনাক বিপণী বিতানের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply