1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
দূর্গাপূজা, মিলাদূন্নবী ও কঠিন চীবর দান অনুষ্ঠানে নাশকতা ঠেকাতে আপনাদের সচেতন হতে হবে - দীপংকর তালুকদার এমপি - https://aparajeyokantho.news
September 13, 2026, 5:53 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

দূর্গাপূজা, মিলাদূন্নবী ও কঠিন চীবর দান অনুষ্ঠানে নাশকতা ঠেকাতে আপনাদের সচেতন হতে হবে – দীপংকর তালুকদার এমপি

  • Update Time : Sunday, October 2, 2022

 

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি।

দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী ও কঠিন চীবরদান অনুষ্ঠানে নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি আপনাদেরকেও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন দীপংকর তালুকদার এমপি।

রোববার (০২ অক্টোবর) বেলা ১১টায় রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।

বক্তব্যে তিনি আরো বলেন, করোনার প্রকোপ কাটিয়ে এবার উৎসবমূখর পরিবেশে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। দেশের প্রতিটি পুজা মন্ডপে নিরাপত্তা রক্ষায় তাই সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। জেলার সকল মন্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে। তবে কিছু দুর্গম এলাকায় এই সিসি ক্যামেরা স্থাপন করা সম্ভব হয়নি। এক শ্রেণীর উচ্ছৃঙ্খলা সৃষ্টিকারী ধর্মীয় উৎসবের সময়টা বেছে নেয়। তাই সনাতন ধর্মাবলম্বীদের এই শারদীয় দুর্গাপূজা, মুসলিমদের আসন্ন ঈদে মিলাদুন্নবী ও কদিন পরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান অনুষ্ঠানে সকলকেই সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়াও প্রশাসনকে কড়া নিরাপত্তা রক্ষায় কাজ করারও আহ্বান জানান এই সংসদ।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক তালুকদার, পুজা উদযাপন কমিটির সভাপতি বিমল হাওলাদার ও সাধারণ সম্পাদক আকাশ কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পরে দীপংকর তালুকদার পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এর আগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছে নানিয়ারচর জোন (১০ বীর)।

জোন প্রতিনিধি ক্যাপ্টেন আসিফ এই অর্থ সহায়তা পূজা উদযাপন কমিটির হাতে তুলে দেন। শান্তি, শৃঙখলা ও সম্প্রীতির লক্ষে কাজ করে যাচ্ছে নানিয়ারচর সেনাবাহিনী। মন্ডপে সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে পুলিশ ও গ্রাম প্রতি রক্ষা দল আনসার ভিডিপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST