1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
লক্ষ্মীপুরে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন - https://aparajeyokantho.news
October 23, 2026, 9:01 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজে জমকালো আয়োজনে নবীনবরণ ; উপস্থিত ছিলেন সেরা ব্যক্তিবর্গ  লক্ষ্মীপুরে পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সম্মাননা প্রদান ; বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর আওতায় লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানীর টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক এসব সম্মাননা তুলে দেন। চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মো. ইসমাইল জবিউল্লাহ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক চোখে নেই আলো, হাল ছাড়েননি তারা ; হলেন জনপ্রিয় সেরা শিক্ষক খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৮৬১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার

লক্ষ্মীপুরে দ্রুত গতির মোটরসাইকেলের ধাক্কায় সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন

  • Update Time : Thursday, August 24, 2023
cof

 

অপরাজেয় কণ্ঠ ডেস্ক : লক্ষ্মীপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক এমপি মোহাম্মদ উল্যাহ মারা গেছেন। (ইন্না-লিল্লাহ… রাজেউন)

বুধবার (২৩ আগস্ট) বিকেলে ৩টার দিকে ঢাকা-লক্ষ্মীপুর সড়কের আলীয়া মাদ্রাসার সামনে দূর্ঘটনাটি ঘটে। মোহাম্মদ উল্যাহ ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত লক্ষ্মীপুর – ৩ আসনের এমপি ছিলেন। এছাড়া তিনি লক্ষ্মীপুর পৌরসভার ১ম চেয়ারম্যান ছিলেন। তিনি লক্ষ্মীপুরের মৃত আক্কাস মিয়া হাওলাদারের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে রেখেছেন।

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে আলীয়া মাদ্রাসার সামনে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়ক পারাপার হচ্ছিলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যাহ। এ সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে দ্রুত তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার শিকার মোহাম্মদ উল্যাহকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।মোহাম্মদ উল্যাহ’র বড় ছেলে মো. রাকিব হোসেন তার বাবার মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ উল্যা ‘র মৃত্যুতে লক্ষ্মীপুর সদর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন এবং একই আসনের সাবেক সংসদ সদস্য, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মোহাম্মদ নোমান  শোক প্রকাশ করেছেন।
আরো শোক জানিয়েছেন জাতীয় পাটি ও অঙ্গ সহযোগী সংগঠেনের নেতা কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST