1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা - https://aparajeyokantho.news
September 12, 2026, 7:09 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন: নতুন কমিটি ঘোষণা

  • Update Time : Sunday, November 2, 2025

এ,এস,এম, রেজাউল করিম(পারভেজ)  : প্রাকৃতিক সৌন্দর্যের নগরী চট্টগ্রামে ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার হোটেল সৈকতে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) এর ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক সম্মেলন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রায় ৩০০ জন ডেলিগেট ও কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে প্রাণবন্ত, স্মরণীয় ও আনন্দঘন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ কেন্দ্রীয় কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক।

উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহ মজিবুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওয়াইসিএফ নির্বাচন কমিশনার মেজর (অবঃ) রতন দাশ বিটিএফও, মেজর (অবঃ) রফিক উদ্দীন বিটিএফও, সেকেন্ড লে. সিরাজুল ইসলাম বিএনসিসিও এবং আনোয়ার কামাল ভুলু বিওয়াইসিএফ কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা। সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ ৩য় কেন্দ্রীয় দ্বি-বার্ষিক কাউন্সিলের আহবায়ক শামীম আহমদ এবং সঞ্চালনায় ছিলেন সম্মেলন সদস্য সচিব ডাঃ এস. এম. মাসুম হান্নান।

 

অনুষ্ঠানের শুরুতে সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার আলম মিতুন ২০২৩-২৫ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন।

সম্মেলনের মূল আকর্ষণ ছিল ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ৯৭ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

ফলাফলে ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি: আ.ন.ম মঞ্জুরুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক: মোঃ সারওয়ার আলম মিতুন

নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যরা আগামী দুই বছর দেশের যুব সমাজ ও ক্যাডেটদের উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

এই সম্মেলন বিওয়াইসিএফ এর ইতিহাসে একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।তার পাশাপাশি দেশে বিদেশি সুনাম ছড়িয়ে পড়বে বলে সংগঠনের নীতি নির্ধারকরা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST