1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
জোর পূর্বক গাছ কেটে ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মাণের অভিযাগ - https://aparajeyokantho.news
July 29, 2026, 1:50 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

জোর পূর্বক গাছ কেটে ব্যক্তি মালিকানাধীন জায়গায় রাস্তা নির্মাণের অভিযাগ

  • Update Time : Sunday, October 2, 2022
  • 813 Time View

 

নাজিরুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে ব্যক্তি মালিকানাধিন ফলজ ও বনজ বৃক্ষ বাগান থেকে জোর করে গাছ কেটে রাস্তা নির্মাণর অভিযাগ উঠেছে।

এঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে মরজিনা বেগম নামে এক নারী ৩ জনকে বিবাদী করে উপজেলার চোপীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিবাদীরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া তালতলা গ্রামের রফিকুল ইসলামের ২ ছেলে বিপ্লব হোসেন (২৬) ও নাইম হোসেন (২১) এবং একই গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩০)।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া তালতলা গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে রজিবুল ইসলামের বসতবাড়ির পূর্বপাশে ফলজ ও বনজ বৃক্ষ বাগান রয়েছে। এর পাশই একই গ্রামের বিবাদীদেরও জমি আছে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) বিবাদীগন তাদর জমিতে না গিয়ে রজিবুল ইসলামের বৃক্ষ বাগানের ৫টি লিচু, ৫টি আম, ১টি তাল এবং ১টি আকাশ মনি গাছ সহ মোট ১২টি গাছ জোর করে কেটে নতুন করে রিক্সা ভ‍্যান চলাচলের মত রাস্তা বের করে নেন।  গাছগুলির আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। এঘটনায় রজিবুল ইসলামের স্ত্রী মরজিনা বেগম বাদি হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর লিখিত অভিযাগ দায়ের করেন।

বাদি মরজিনা বেগম জানান, তার স্বামী রজিবুল ইসলাম দীর্ঘদিন যাবদ মালয়শীয়াতে আছেন। এই সুযোগে তার স্বামীর ভাতিজারা উভয় সীমানার উপর দিয়ে রাস্তা না করে তার স্বামীর ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কেটে রাস্তা নির্মাণ করেছেন। বাধা দিতে গেলে তারা বিভিন্ন  ধরনের ভয়ভীতি দেখায়। বিষটি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি বিবাদীদের পক্ষ নিয়ে বলেন, অভিযাগ দিয়ে তুমি কি করত পারো তা দেখে নেয়া হবে।

বিবাদী বিপ্লব হাসান জানান, চাপীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যর উপস্থিতিতে জমি মাপযোগ করে রাস্তা নির্মাণ করা হয়েছে। তাছাড়া বাদি পক্ষের লোকজন বিবাদী রাশেদুল ইসলামরে ২টি নারকেল গাছ ও ৩টি আম গাছ কাটা হয়েছে।

ইউপি সদস্য আবু সাইদ জানান, কারো পক্ষ নিয়ে এধরনের কোন কথা কাউকে বলা হয়নি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু বলেন, এই বিষয়ে গত বহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলার এক পর্যায়ে জরুরী ভিত্তিতে প্রয়োজন পড়ায় সেখান থেকে অন‍্যত্র চলে এসেছি। বিষয়টি ইউপি সদস্যকে বিস্তারিত জানতে বলা হয়েছে। এমনকি তড়িঘড়ি করে এভাবে গাছগুলো কাটা ঠিক হয়নি। এবিষয়ে খুব তাড়াতাড়ি গ্রাম‍্য সালিশের মাধ্যমে মিমাংসা করার ব‍্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST