1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ  - https://aparajeyokantho.news
July 23, 2026, 6:43 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

ব্যবসায়িক শীর্ষ সংগঠন (বেসিস) এর কমিটিতে লক্ষ্মীপুরের কৃতি সন্তান বেলাল আহমেদ এর স্থান লাভ 

  • Update Time : Tuesday, October 28, 2025
  • 123 Time View

অপরাজেয় কন্ঠ ডেস্ক : দেশের তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর কার্যক্রম গতিশীল করতে ১০ সদস্য বিশিষ্ট সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে স্থান পেয়েছেন সিনার্জী ইন্টারফেস লিমিটেড এর কর্ণধার ও লক্ষ্মীপুর জেলার কৃতী সন্তান, বেলাল আহমেদ।

সোমবার বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে।

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৮ ধারার ২(ক) উপধারা অনুযায়ী গঠিত এ কমিটি প্রশাসককে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে এবং সংগঠনের অচলাবস্থা দূর করতে ভূমিকা রাখবে।

বেলাল আহমেদের তথ্য মতে জানা যায় , “বেসিস দীর্ঘদিন ধরে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল। এখন এই কমিটির লক্ষ্য সংগঠনকে পুনরুজ্জীবিত করা, সদস্য সেবা সহজ করা। এবং যত দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।তিনি লক্ষ্মীপুরসহ সারা দেশের তরুণ আইটি উদ্যোক্তাদের জন্য কাজ করতে চান।”
প্রযুক্তি ও উদ্ভাবনের অগ্রগতিতে বেসিসের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, “আমাদের সম্মিলিত প্রচেষ্টা দেশের আইসিটি খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”যা দেশের জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST