1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
নানা প্রতিভার অধিকারী দীপক রোগ মুক্ত হয়ে নতুন উদ্দীপনায় সঙ্গীত চর্চা করতে চায় - https://aparajeyokantho.news
July 26, 2026, 3:06 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

নানা প্রতিভার অধিকারী দীপক রোগ মুক্ত হয়ে নতুন উদ্দীপনায় সঙ্গীত চর্চা করতে চায়

  • Update Time : Monday, October 3, 2022
  • 821 Time View

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে নানা প্রতিভার অধিকারী দীপক চন্দ্র রায়। তাঁর বয়স ৫২-এঁর কোঠায়। ১৯৮১ সালে প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়াকালীন সময়ে সখের বসে গান-বাজনা করা দীপক আয়ত্ব করেছেন বিভিন্ন পশু-পাখির ডাক। দেশী-বিদেশী শিল্পীর গানসহ পারেন ঢোল-তবলা ও হারমোনিয়াম বাজাতে। এতো কিছু জানার পরেও চরম অর্থ-কষ্টে দিন পারছেন দীপক। তাই সরকারে কাছে চেয়েছেন আর্থিক সহযোগীতাও।

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের সাতপাটকী গ্রামের নরেন্দ্র নাথ রায় ও রেনুকা রানী রায়-এঁর পুত্র দীপক চন্দ্র রায়। তিনি ১৯৮১ সালে স্থানীয় কাজীর চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় সঙ্গীতের উপর ব্যাপক ভাবে আকৃষ্ট হয়ে পড়েন। তাঁর ধ্যানে-জ্ঞানে সব সময় চলতো সঙ্গীতের চর্চায়।

অভিনয়ের উপর ভালোবাসা থাকায় এফডিসিতে গিয়ে শাবনুর-ফেরদৌস অভিনীত বাংলা সিনেমা “ঘড়ের লক্ষী”-তে আত্মীয়-স্বজনের চরিত্রে অভিনয়ও করেছেন। জনপ্রিয় এটিএন তারকা অনুষ্ঠানের তৃতীয় ধাপ পর্যন্ত গিয়েছিলেন তিনি। এছাড়া “কইতে পারিনা প্রিয়া” নামের একটি ক্যাসেটও বের করেছেন। এরপরও ভাগ্য দেবী সহায় হয়নি দীপকের উপর। নিজের উপর এমনি আক্ষেপ দীপকের।

জীবনের ৫২টি বসন্ত পার করেও অভিনয়ের প্রতি একটুও ভাটা পরেনি তাঁর। অভিনয় পেশায় সুযোগ আর সফলতা না পেয়ে দীপক টেইলারিং, গার্মেন্টস ও চায়ের দোকানে কাজ করেছেন। সর্বশেষে করছেন সুপারীর ব্যবসাও। বর্তমানে নানাবিধ জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়েছেন এই সঙ্গীত শিল্পী।

স্ত্রী পদ্মানী রানী জানালেন, অভিনয় পাগল মানুষটির সাথে দীর্ঘ ২৫টি বছর পার করেছি। অভিনয়ের উপর তাঁর যে প্রেম, ভালবাসা, মমত্ববোধ তা এখনও অটুট। সঙ্গীত পাগল মানুষটির প্রতি সরকার একটু নজর দিলে অনেক উপকার হতো।

দু’মেয়ের বিয়ে দেয়ার সময় এনজিও থেকে নেয়া ঋণের বোঝা চলমান। এখন দুজনের সংসার চালাতেই হিমসিম খেতে হচ্ছে প্রতিনিয়তই। তারপরও সঙ্গীত চর্চা ধরে রাখতে চান দীপক। সে জন্য সকলের কাছে চেয়েছেন সহযোগীতাও।

দীপক রোগ মুক্ত হয়ে নতুন উদ্দীপনায় সঙ্গীত চর্চা করে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের। সহায়তায় করতে- ০১৭০৬৭৭৪৭৮৪ (দীপক) নম্বরে যোগাযোগ করলে উপকৃত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST