1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
"ছাত্রলীগের পক্ষ থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপন" - https://aparajeyokantho.news
July 23, 2026, 5:14 am
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
বর্ষায় সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে সতর্কতা: কী খাবেন, কী এড়িয়ে চলবেন পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতিতে যা করবেন অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় অল্প পড়াশোনা করেও পরীক্ষায় ভালো রেজাল্ট করার কার্যকর ১০টি উপায় গরমে কি খাবেন; কি খাবেন না ২০২৬ সালে নারীদের একা ভ্রমণের জন্য ও নিরাপদ যে ৫ দেশ; বাংলাদেশ নাম এই তালিকায় পাওয়া যায়নি প্রতিবন্ধীতার গল্প(৪)    “নিঃশব্দ প্রতিবন্ধীর আর্তনাদ” লক্ষ্মীপুরে এক হাজার মানুষের মাঝে জামায়াতের ঈদ উপহার বিতরণ লক্ষ্মীপুরের মানবিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন নোয়াখালীর সিভিল সার্জন রক্তঝরা পথ পেরিয়ে জেলা পরিষদের প্রশাসক পদে সাবু, লক্ষ্মীপুরে নতুন বার্তা

“ছাত্রলীগের পক্ষ থেকে লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপন”

  • Update Time : Friday, April 26, 2024
  • 472 Time View

রেজাউল করিম পারভেজ : সকল ছাত্র-ছাত্রীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা ও পরিবেশ সুন্দর রাখার জন্য আজ শুক্রবার বিকাল চারটায় লক্ষ্মীপুর সরকারি কলেজে বৃক্ষরোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এবং পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবদুল্লা আল মামুনের পক্ষ থেকে বৃক্ষরোপণের এই সুন্দর ও সুশৃংখল আয়োজন সকলকে মুগ্ধ করে।
বৃক্ষরোপনে সরাসরি উপস্থিত থেকে এই ভালো কাজে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সেবাব নেওয়াজ।
এরই সাথে আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগ নেতা মুজাহিদ, রিফাত, ওমর, তাহসান সহ আরো অনেকে।
তারা কলেজ আঙিনায় বিভিন্ন ধরনের পরিবেশের জন্য প্রয়োজনীয় ও ফলজ বৃক্ষ রোপন করেন এবং সবাইকে বৃক্ষ রোপনের আহ্বান জানান।

ছাত্রলীগ নেতারা জানান,
গাছপালা ব্যাতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায়না। একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য মোট ভূমির ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন।
কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের দেশের ১৬ ভাগেরও কম বনভূমি রয়েছে,যা দেশের  প্রয়োজনের তুলনায় অপ্রতুল।তাই আমাদের গাছ কাটার চেয়ে গাছ রোপনে খুব বেশি মনোযোগী হতে হবে।
আমরা আমাদের আশেপাশে কোন খালি জায়গা থাকলে সে জায়গাতে গাছ লাগানোর চেষ্টা করতে পারি।
একটি গাছ যদি কোন কারণে কাটতে হয় তাহলে আমাদেরকে আরো দশটি গাছ লাগানোর প্রতি মনোনিবেশ করতে হবে।
ছাত্রলীগ নেতারা বলেন, গাছ লাগানো থেকে শুরু করে সকল ভালো কাজে বর্তমানের মতো আগামী দিনেও ছাত্রলীগ কাজ করে যাবে।
সকল ভালো কাজের সাথে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ আন্তরিকভাবে থাকবে বলে নেতারা দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST