1. rkparvez07@gmail.com : aparajeyokantho : rkparvez07 rkparvez07
কাজিপুরে নতুন ইউএনও'র যোগদান ও মতবিনিময়। - https://aparajeyokantho.news
September 12, 2026, 5:17 pm
নোটিশঃ
যে কোন বিভাগে প্রতি জেলা, থানা/উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ‘aparajeyokantho.com ’ জাতীয় পত্রিকায় সাংবাদিক নিয়োগ ২০২৩ চলছে। বিগত ১ বছর ধরে ‘cnm24.com’ অনলাইন সংস্করণ পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘aparajeyokantho.com.‘ পত্রিকায় নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ
শিরোনামঃ
রাষ্ট্রবিজ্ঞানে পড়ছেন স্পেনের ভবিষ্যৎ রানি প্রিন্সেস লিওনর সবুজ ভবিষ্যৎ গড়তে খুলনা পলিটেকনিকে বৃক্ষরোপণ ; আয়োজনে বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনায় বিওয়াইসিএফের বৃক্ষরোপণ কর্মসূচি লক্ষ্মীপুরে পুনাক বিপণী বিতানে নতুন স্টল ; উদ্বোধন করলেন পুনাক সভানেত্রী শারমিন আক্তার লক্ষ্মীপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিল জেলা পুলিশ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চমান সহকারী পদে নিযুক্ত হয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহকারী শাহেদ আজগর। লক্ষ্মীপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সম্মানিত প্রাক্তন শিক্ষক প্রফেসর মাইন উদ্দিন পাটোয়ারী আর নেই।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে টিআইবির নাগরিক উদ্যোগ

কাজিপুরে নতুন ইউএনও’র যোগদান ও মতবিনিময়।

  • Update Time : Sunday, October 2, 2022

 

এনামুল হক (মনি)
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কাজিপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুখময় সরকার যোগদান করেছেন। রোববার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করে নতুন কর্মস্থল কাজিপুরে আসেন। এসময় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকরা ফুল দিয়ে বরণ করে নেন তাঁকে। পরে উপজেলার স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহাআলম মোল্লা, উপজেলা ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, সমাজসেবা কর্মকর্তা আলাউদ্দিন, কাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।
সমাপনী বক্তব্যে নবাগত ইউএনও দায়িত্বপালনে কাজিপুরের সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার ৩৩তম বিসিএসের একজন কর্মকর্তা। এর আগে কর্মজীবনে তিনি বরিশালের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত, টাঙ্গাইলের সদর ও মেহেরপুরের গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিসেবে ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত, টাঙ্গাইলের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত উচ্চ শিক্ষা গ্রহণের জন্য যুক্তরাজ্যে অবস্থান করেন। বিদেশ থেকে ফিরে নাটোরের নলডাঙ্গায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২০২১ থেকে ২০২২ সাল পর্যন্ত ১১ মাস ১১ দিন দায়িত্ব পালন করেন।
কাজিপুরের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী গত ১৭ আগস্টে পদোন্নতি পেয়ে কর্মস্থল ত্যাগ করার পর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 aparajeyokantho.com
Design & Developed by BD IT HOST